ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৫

Ayesha Siddika | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ - ০৭:৪৯:১৯ পিএম

ডেস্ক নিউজ : দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪৪৫ জন। এর আগের দিন মঙ্গলবার ডেঙ্গুতে তিনজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ৪৭৩ জন। এই নিয়ে চলতি মাসের তিনদিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭০ জন। এর আগের মাস আগস্টে মোট মৃত্যু হয়েছিল ৩৯ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ৪৯৬ জন। সব মিলিয়ে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১২৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৫০১ জন।  

বুধবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের  ৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রোগী ভর্তি রয়েছেন।

 

আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৪৫

▎সর্বশেষ

ad