ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনে আগুন

Mohon | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ - ০১:৩৬:৫৯ পিএম

নিউজ ডেক্সঃ   ইন্দোরগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরই জরুরি ভিত্তিতে দিল্লিতে ফিরে আসে। বিমানের ডান পাশের ইঞ্জিনে ‘ফায়ার ইন্ডিকেশন’ দেখা দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।

এয়ার ইন্ডিয়া জানায়, ফ্লাইট এআই ২৯১৩ রোববার (৩১ আগস্ট) সকালে দিল্লি থেকে ইন্দোরের উদ্দেশে ছেড়ে যায়। তবে ইঞ্জিনে সমস্যা ধরা পড়লে পাইলট নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল মেনে ইঞ্জিন বন্ধ করেন এবং বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করান।

এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি। যাত্রীদের অন্য বিমানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সংশ্লিষ্ট বিমানটিকে পরিদর্শনের জন্য গ্রাউন্ডেড রাখা হয়েছে। ভারতের বিমান নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছে। 

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/৩১ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০১.৩৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad