ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু

Anima Rakhi | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ - ১২:৫২:৫২ পিএম

ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অবরোধের কারণে অপুষ্টিতে আরও ১০ জন ফিলিস্তিনি মারা গেছেন। তাদের মধ্যে তিনিটিই শিশু রয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শনিবার (৩০ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টির কারণে নতুন ১০ জনের মৃত্যুর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে মৃতের সংখ্যা ৩৩২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১২৪ জন শিশু।

বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) অনুসারে, গাজা উপত্যকার গাজা গভর্নরেটে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল-বালাহ এবং খান ইউনিস গভর্নরেটে তা বিস্তৃত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আইপিসি গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর থেকে ৫৪ জন অনাহারে মারা গেছেন, যার মধ্যে নয়জন শিশু। সূত্র: আনাদোলু

কুইকটিভি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/দুপুর ১২:৫২
▎সর্বশেষ

ad