ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দীপিকাকে খুশি রাখতে যা করেন রণবীর

Anima Rakhi | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ - ১০:৫৭:৫৯ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।  পর্দায় হোক কিংবা বাস্তব জীবনে তাদের রসায়নে মুগ্ধ অনুরাগীরা। প্রকাশ্যে স্ত্রীকে ভালোবাসার প্রকাশ করতে দ্বিধা করেন না রণবীর। কখনও স্ত্রীকে ‘ঘরের লক্ষ্মী’ বলে সম্বোধন করেছেন, কখনও আবার সাক্ষাৎকারে বলেছেন, দীপিকাকে হাসাতে পারাটাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সম্প্রতি এক জনপ্রিয় চ্যাট শো কফি উইথ করণে এসে রণবীর জানিয়েছেন, স্ত্রীর মুখে হাসি ফোটাতে তিনি একটি বিশেষ কাজ নিয়মিত করেন। ছবিশিকারিরা ক্যামেরা তাক করলে দীপিকার কানে কানে কিছু বলেন রণবীর। অভিনেতার সেই কথাতেই মুচকি হেসে ওঠেন দীপিকা। শুধু তাই নয়, অনেক সময় ছবিশিকারিদের ডাক বা মন্তব্য বুঝতে না পারলে রণবীরই কানে কানে সব বুঝিয়ে দেন স্ত্রীকে। আর তখনই দীপিকার ঠোঁটে লেগে যায় সেই অনন্য হাসি, যা অনুরাগীদের কাছে যেন জাদুর মতো।

রণবীর বলেন, আমি শুধু চাই ও হাসুক। শুধু ছবিশিকারিদের সামনে নয়, জীবনে প্রতিদিন এই হাসি যেন থেকে যায়। ওকে হাসানোর জন্যই আমি কানে কানে কিছু বলি।

গোলিয়োঁ কি রাসলীলা রাম লীলা, বাজিরাও মস্তানি থেকে শুরু করে ‘৮৩’ বিভিন্ন ছবিতে এই পাওয়ার কাপলের অনস্ক্রিন রসায়নে যেমন মুগ্ধ দর্শক, তেমনই অফস্ক্রিনেও তাঁদের প্রেমের মুহূর্ত ভরিয়ে রাখে অনুরাগীদের হৃদয়।

কুইকটিভি/অনিমা/২৯ আগস্ট ২০২৫/রাত ১০:৫৭

▎সর্বশেষ

ad