ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

হাসারাঙ্গাকে নিয়েই শ্রীলঙ্কার এশিয়া কাপ দল ঘোষণা

Anima Rakhi | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ - ১০:০৯:৩৬ এএম

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে গত মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে খেলতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২৮ বছর বয়সী এই লেগ স্পিনারকে রাখা হয়নি আগামী সপ্তাহে শুরু জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের দলেও। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপে ওয়ানিন্দু হাসারাঙ্গা খেলতে পারবেন না এমন একটা গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছিল। তবে সেই শঙ্কা সত্যি হয়নি। 

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে নিয়েই দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ১৬ সদস্যের দলটির নেতৃত্ব দেবেন বাঁহাতি ব্যাটসম্যান চারিত আসালাঙ্কা। ১৩ সেপ্টেম্বর আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করবে শ্রীলঙ্কা।

সন্ধ্যায় এশিয়া কাপের দল ঘোষণার আগে সকালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ টি–টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে এসএলসি। সে দলে হাসারাঙ্গার বদলি হিসেবে ডাকা হয়েছে দুশান হেমন্তকে। ৩ সেপ্টেম্বর শুরু সিরিজটির দলে থাকা ভিশেন হালামবাগেও এশিয়া কাপের দলে নেই।

হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠের বাইরে থাকা হাসারাঙ্গাকে ফেরানোর অর্থ জুলাইয়ের বাংলাদেশ সিরিজ থেকে এশিয়া কাপে চারটি পরিবর্তন আনল শ্রীলঙ্কা। বাদ পড়েছেন আভিস্কা ফার্নান্দো, দিনেশ চান্ডিমাল, জেফরি ভ্যান্ডারসে ও ইশান মালিঙ্গা। ফিরেছেন দুই ব্যাটসম্যান নুয়ানিদু ফার্নান্দো ও কামিল মিশারা এবং ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরা।

২০২২ এশিয়া কাপের চ্যাম্পিয়নরা এবার প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে দুবাইয়ে। আর ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ১৮ সেপ্টেম্বর আবুধাবিতে।

এশিয়া কাপের শ্রীলঙ্কা দল:

চারিত আসালঙ্কা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, চামিকা করুনারত্নে, মহীশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান তুষারা ও মাতিশা পাতিরানা।

 

 

 

কুইকটিভি/অনিমা/২৯ আগস্ট ২০২৫/সকাল ১০:০৯

▎সর্বশেষ

ad