নিউজ ডেক্সঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী জালাল আহমদের বিরুদ্ধে রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। বুধবার (২৭ আগস্ট) শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়।
ওসি বলেন, রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় অভিযুক্ত জালালকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করে। সেই মামলায় ডাকসুর এ ভিপি প্রার্থীকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, ভিপি প্রার্থী জালাল আহমদ ও ভুক্তভোগী শিক্ষার্থী মো. রবিউল হক (২৫) একই হলে থাকতেন। সিনিয়র হওয়ার কারণে জালাল আহমদ নিয়মিত রবিউলকে হয়রানি করতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল।
কুইক টি ভি/রাজ/২৭ আগস্ট ২০২৫/বিকালঃ ০২.৩৫
