ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পৃথিবীতে বসেই মহাকাশে সেলফি তোলার সুযোগ

Anima Rakhi | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ - ১২:০৯:১৯ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মহাকাশে গিয়ে সেলফি তোলা সবার জন্য সম্ভব নয়। তবে এখন পৃথিবীতেই বসে মহাকাশ থেকে সেলফি তোলার এক অভিনব সুযোগ করে দিয়েছে নাসার সাবেক প্রকৌশলী মার্ক রোবার প্রতিষ্ঠিত সংস্থা ক্রাঞ্চল্যাবস।

প্রতিষ্ঠানটি ‘স্পেস সেলফি’ নামে একটি প্রকল্প চালু করেছে। এর মাধ্যমে সাধারণ মানুষও মহাকাশ থেকে পৃথিবীর সঙ্গে নিজের সেলফি পেতে পারবেন।

এই সেবায় ব্যবহার হচ্ছে স্যাট গাস (Sat Gus) নামের একটি ছোট স্যাটেলাইট। ব্যবহারকারীকে প্রথমে ক্রাঞ্চল্যাবসের
ওয়েবসাইটে (https://www.spaceselfie.com/) গিয়ে নিজের ছবি আপলোড করতে হবে। ছবিটি ডেটা আকারে স্যাট গাস স্যাটেলাইটে পাঠানো হবে।

স্যাটেলাইটে থাকা বিশেষ পর্দায় (ডিসপ্লে স্ক্রিন) ছবিটি প্রদর্শিত হবে। এরপর স্যাটেলাইটের ক্যামেরা ওই ছবিটি আবার তোলে। পেছনের পটভূমিতে দেখা যাবে আমাদের নীল গ্রহ পৃথিবী। এভাবেই তৈরি হবে একটি মহাকাশ সেলফি, যা পরে ব্যবহারকারীর কাছে পাঠিয়ে দেওয়া হবে।

বর্তমানে স্যাট গাস প্রতি ঘণ্টায় প্রায় ২৭ হাজার কিলোমিটার গতিতে পৃথিবী প্রদক্ষিণ করছে। এই অভিনব প্রকল্প বাস্তবায়নে প্রায় ৫০ লাখ ডলার বিনিয়োগ করা হয়েছে এবং তিন বছরের প্রচেষ্টার পর এটি সফল হয়েছে। গত ১৪ জানুয়ারি ২০২৫ সালে স্পেসএক্সের ফ্যালকন–৯ রকেটের মাধ্যমে স্যাট গাসকে মহাকাশে পাঠানো হয়।

কুইকটিভি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/দুপুুর ১২:০৯

▎সর্বশেষ

ad