ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

ডাকসুর প্রচারণায় মানতে হবে যেসব আচরণবিধি

Mohon | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ - ১১:৪৭:১০ এএম

নিউজ ডেক্সঃ   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার শুরু হচ্ছে আজ মঙ্গলবার। নির্বাচনের আগের দিন রাত ১২টা পর্যন্ত এ প্রচার চলবে। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। সোমবার (২৫ আগস্ট) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ছাত্রী প্রার্থীরা আচরণবিধি মেনে হলে প্রচার চালাতে পারবে পাঠকক্ষ ছাড়া রুম, রুমের সামনের বারান্দা, অতিথি কক্ষ, হল ক্যান্টিন, ডাইনিং, অডিটোরিয়াম ও ফুড কর্নারে। তবে অন্য হলের বা অনাবাসিক প্রার্থীরা আবাসিক হলে প্রচার চালাতে চাইলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

অন্যদিকে, ছেলে প্রার্থীরা ছাত্রী হলে শুধু হল প্রশাসনের নির্ধারিত অডিটরিয়াম বা অতিথি কক্ষে প্রচার চালাতে পারবেন। আচরণবিধি অনুযায়ী, প্রতিটি হলে একজন প্রার্থী বা একটি প্যানেলের পক্ষে সর্বোচ্চ একটি প্রজেকশন মিটিং করার সুযোগ থাকবে।

প্রচারে কেবল সাদাকালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করা যাবে। সেখানে প্রার্থীর নিজের সাদাকালো ছবি ছাড়া অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুতে পোস্টার বা লিফলেট লাগানো নিষিদ্ধ করা হয়েছে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/২৬ আগস্ট ২০২৫/সকালঃ ১১.৩০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad