ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবনসহ ১৫ জনের কারাদণ্ড

Mohon | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ - ০৩:৪৫:৫৬ পিএম

নিউজ ডেক্সঃ   সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি নিয়ে বিরোধের জেরে সাব্বির হোসেন হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবনসহ ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবনের আদেশ পাওয়া আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দুপুরের দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পোতাজিয়া গ্রামের মোকছেদ আলী শেখের ছেলে ওয়াজ আলী, আব্দুল হামিদ ও আরশেদ আলী, মোকবেল শেখের ছেলে আব্দুস সামাদ, মৃত এলাহী বক্সের ছেলে মো. কুনু, ইদ্রিস আলী ও ওয়াজ আলীর ছেলে সেলিম রেজা। এ ছাড়াও রাউতারা গ্রামের মো. আব্দুর রহিমকে দুই বছর, পোতাজিয়ার নাজমুল, আব্দুল করিম, ফরিদ, ফখরুল, শফিক, রফিজ ও শুকুর আলী প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মো. গোলাম সরওয়ার খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জমি নিয়ে পোতাজিয়া গ্রামের ওসমান গণির সঙ্গে আসামিদের পূর্ববিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাদী ও তার পরিবাররে ওপর হামলা চালায়। এ সময় সাব্বির হোসেনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে সাব্বিরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে ১৩ বছর পরে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/২৪ আগস্ট ২০২৫/বিকাল ০৩.৪০

▎সর্বশেষ

ad