ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ

Ayesha Siddika | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ - ১০:২৬:৫০ পিএম

ডেস্ক নিউজ : তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে ভিড় বা বাধা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়। সাবাক অনলাইন পোর্টালের খবরে বলা হয়েছে, ওমরা যাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা তাওয়াফকালে অযথা ভিড় না করেন। তাওয়াফের সময় হাজরে আসওয়াদের দিকে শুধু ইশারা করলেই তা গ্রহণযোগ্য হবে, এতে তাওয়াফের পূর্ণতা বা বৈধতায় কোনো প্রভাব পড়বে না।

মন্ত্রণালয় জানিয়েছে, এই নির্দেশনার উদ্দেশ্য হলো তাওয়াফ সহজতর করা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রাঙ্গণে চলাচলের স্বাভাবিকতা বজায় রাখা, যাতে প্রত্যেকে নির্বিঘ্নে ও নিরাপদে তাওয়াফ সম্পন্ন করতে পারেন। একই সঙ্গে তারা আবারও স্পষ্ট করেছে, সঠিক তাওয়াফের জন্য হাজরে আসওয়াদের সামনে থেমে থাকা জরুরি নয়। মন্ত্রণালয় হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেনিজেদের ও অন্যদের নিরাপত্তার স্বার্থে যেন সবাই নিয়ম মেনে সহযোগিতা করেন।

 

 

আয়শা/১৯ আগস্ট ২০২৫/রাত ১০:২২

▎সর্বশেষ

ad