ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ১৯০

Ayesha Siddika | আপডেট: ০৮ আগস্ট ২০২৫ - ১১:৪৮:৪৮ পিএম

ডেস্ক নিউজ : দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। সেই সঙ্গে বাড়ছে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৪১০ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৪০ জন, চট্টগ্রামে ৫০ জন, ঢাকা দক্ষিণে ৪২ জন, ঢাকা উত্তরে ২১ জন এবং ঢাকা নগীরর বাইরে ২৭ জন, খুলনা বিভাগে ৭ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয় জুলাই মাসে। জুনে ১৯, জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিনজন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৮৩ জন।

 

আয়শা/৮ আগস্ট ২০২৫/রাত ১১:৪৪

▎সর্বশেষ

ad