ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

ফ্রিজে ইলিশ মাছ কতদিন রাখা নিরাপদ জানালেন পুষ্টিবিদ..

Mohon | আপডেট: ০৫ আগস্ট ২০২৫ - ০১:২৩:২৩ পিএম

নিউজ ডেক্সঃ  আমাদের অনেকের অভ্যাস—মৌসুমে ইলিশ বা পছন্দের মাছ বেশি করে কিনে ফ্রিজে রেখে অনেকদিন ধরে খাওয়া। অনেকেই ভাবেন, একবার ফ্রিজে রাখলেই মাছ বা মাংস অনেকদিন ভালো থাকে এবং পুষ্টিও ঠিক থাকে; কিন্তু বাস্তবে তা সবসময় হয় না। বরং ভুলভাবে সংরক্ষণ করলে পুষ্টি তো কমেই, সঙ্গে বাড়ে স্বাস্থ্যঝুঁকিও।

এ বিষয়গুলো সহজভাবে বুঝিয়ে দিয়েছেন পুষ্টিবিদ চামিলি জান্নাত। তিনি জানিয়েছেন, কতদিন ফ্রিজে রাখা নিরাপদ, কীভাবে রাখতে হবে, আর কোন কোন ভুল এড়িয়ে চললে খাবার ভালো থাকবে দীর্ঘদিন।

কতদিন রাখা যাবে?

ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চামিলি জান্নাত বলেন, কাঁচা মাছ বা মাংস ফ্রিজে সাধারণত সর্বোচ্চ তিন মাস পর্যন্ত রাখা নিরাপদ। তবে ফ্রিজের তাপমাত্রা যত কম (১৮ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে) থাকবে, মাছ-মাংস ততদিন ভালো থাকবে। কিন্তু যত বেশি সময় রাখবেন, স্বাদ, গন্ধ আর পুষ্টিতে হ্রাস আসতে পারে। তাই যত দ্রুত সম্ভব, এক মাসের মধ্যে খাবার শেষ করা সবচেয়ে ভালো। এতে খাবারের আসল স্বাদ ও পুষ্টি বজায় থাকবে এবং স্বাস্থ্যঝুঁকিও কমবে।

কীভাবে রাখবেন?

অনেকে রান্না করা খাবার আর কাঁচা মাছ-মাংস একসঙ্গে ফ্রিজের ছোট ডিপার্টমেন্টে রাখেন। এটা ভালো নয়। কারণ এতে খাবারের পুষ্টি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। রান্না করা খাবার আর কাঁচা মাছ-মাংস আলাদা আলাদা জায়গায় রাখা উচিত। যদি একই ফ্রিজে রাখতে হয়, তাহলে আলাদা আলাদা তাক বা ড্রয়ার ব্যবহার করতে হবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা খুব জরুরি

মাছ-মাংস রাখার আগে যে পাত্র বা প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবেন, সেটা পরিষ্কার ও শুকনো হতে হবে। নোংরা বা ভেজা পাত্রে রাখলে ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি বাড়ে।

কিছু টিপস

– এক পলিতে বা কনটেইনারে শুধু এক দিনের জন্য খাবার রাখুন।

– পুরো মাছ বা বড় অংশ একসঙ্গে ফ্রিজে রেখে বারবার খুলবেন না। কারণ বারবার খুললে পুষ্টি নষ্ট হয়।

– রান্নার জন্য মাছ-মাংস খুলে পানি দিয়ে রেখে বাকি অংশ আবার একই পলিতে ঢেকে রাখাও ঠিক নয়।

সুতরাং, ফ্রিজে মাছ-মাংস রাখার সময় এসব সহজ নিয়ম মেনে চললে খাবারের স্বাদ ও পুষ্টি ভালো থাকবে আর স্বাস্থ্যঝুঁকি কমবে। 

 

 

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক টি ভি/রাজ/০৫ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০১.২০

▎সর্বশেষ

ad