ব্রেকিং নিউজ
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি আছিয়া ও রামিসা ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল রুশবাহিনীতে যুদ্ধে থাকা ১২ বাংলাদেশী নিহত অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ কালো তালিকায় ১৫৯ জন

Mohon | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ - ১২:০৪:০২ পিএম

আর্ন্তজাতিকঃ মালয়েশিয়ার জোহর বাহরুর জেল থেকে বাংলাদেশিসহ ১৫৯ জনের সাজা শেষ হওয়ার পরে কালো তালিকাভুক্ত করে নিজ নিজ দেশে পাঠিয়েছে দেশটির সরকার। সোমবার (৪ আগস্ট) জোহর রাজ্যে পেকান নেনাস ইমিগ্রেশনের ভেরিফায়েড ফেসবুকে এ সব তথ্য জানানো হয়।

কালোতালিকা ভুক্তদের মধ্যে ইন্দোনেশিয়ার ৯০ জন, বাংলাদেশের ৪৮ জন, ভারতের ৭ জন, পাকিস্তানের ৫ জন, চীনের ৩ জন, নেপালের ৩ জন এবং সিঙ্গাপুর, ভিয়েতনাম ও ঘানার একজন করে। তাদের সবাইকে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ নিজ খরচ ও দূতাবাসের সহযোগিতায় দেশে পাঠানো হয়।

দণ্ডবিধি (আইন ৫৭৪) বিপজ্জনক মাদক আইন ১৯৫২ (আইন ২৩৪) অভিবাস আইন ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) অভিবাসন নিয়ন্ত্রণ ১৯৬৩ এবং অন্যান্য আইনের অধীনে ভিন্ন ভিন্ন অপরাধে তাদের শাস্তি সাজার মেয়াদ শেষ হয়। এ বিষয়ে পেকান নেনাসের এক কর্মকর্তা জানান, ১৫৯ জন নিদিষ্ট সময় জন্য তাদের সকলের কালো তালিকাভুক্ত করা হয়।

 

 

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক টিভি/রাজ/৪আগস্ট ২০২৫/সকালঃ ১১.৫৫

▎সর্বশেষ

ad