ব্রেকিং নিউজ
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি আছিয়া ও রামিসা ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল রুশবাহিনীতে যুদ্ধে থাকা ১২ বাংলাদেশী নিহত অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে

সিরিয়ার সুয়েইদায় ফের সংঘর্ষ, নিহত ৬

Mohon | আপডেট: ০৪ আগস্ট ২০২৫ - ১১:১৯:৩৫ এএম

আর্ন্তজাতিক নিউজ: সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশের পশ্চিমাঞ্চলে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো।

সোমবার সংঘর্ষ চলাকালে ভারী মেশিনগান ও মর্টার শেল ব্যবহারে সাধারণ মানুষের এলাকায় ক্ষয়ক্ষতি হয়। পরে স্থানীয় মধ্যস্থতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

শাফাক নিউজকে একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক ঘণ্টাগুলোতে দেশের বিভিন্ন প্রদেশ থেকে সশস্ত্র উপজাতীয় গোষ্ঠীগুলো ওই এলাকায় জড়ো হয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এতে দক্ষিণ সিরিয়াজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।

এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সুয়েইদার রাসাস শহরে যুদ্ধবিরতির নতুন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সেখানে কানাকার ফ্রন্ট থেকে সাধারণ নিরাপত্তা বাহিনী গোলাবর্ষণ করে।

সংস্থাটি আরও জানিয়েছে, সুয়েইদা শহরের উপকণ্ঠে সেনা পোস্টে সশস্ত্র হামলার ঘটনায় সিরিয়ান সরকারের পাঁচজন সেনা নিহত হয়েছেন। পাশাপাশি স্থানীয় ড্রুজ গোষ্ঠীর এক যোদ্ধাও নিহত হয়েছেন, ফলে এ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। এর আগে এক সামরিক সূত্র জানায়, স্থানীয় দ্রুজ যোদ্ধারা তীব্র লড়াইয়ের পর সিরিয়ার সরকারি বাহিনী ও মিত্র উপজাতীয় গোষ্ঠীগুলোর কাছ থেকে সুয়েইদার পশ্চিমাঞ্চলে অবস্থিত কৌশলগত টাল হাদিদ পাহাড়টি দখলে নেয়।

 

 

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক টিভি/রাজ/৪আগস্ট ২০২৫/সকালঃ ১১.১৫

▎সর্বশেষ

ad