ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বিতর্কের মুখে বিয়ে নিয়ে অবাক করা তথ্য দিলেন হিনা খান

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ - ০৮:১১:৫৬ পিএম

বিনোদন ডেস্ক : চলতি বছরের ৪ জুন প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিয়ে সারেন টেলিভিশন অভিনেত্রী হিনা খান। গত বছরের শেষ দিকে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান অভিনেত্রী। যদিও সে রোগ কোনোভাবেই দমিয়ে রাখতে পারছে না হিনাকে। অসুস্থতাকে তুড়ি মেরে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। এর মধ্যেই নিজের বিয়ে সেরেছেন হিনা খান। তবে হঠাৎ করেই তার বিয়ে নিয়ে সরগরম হয়েছে সামাজিক মাধ্যম।

শোনা যাচ্ছে, তাদের বিয়ে এক ‘চুক্তির বিয়ে’! মূলত বিয়ের মাস খানেকের মধ্যেই ‘পতি পত্নী ও পাঙ্গা’ নামের একটি রিয়েলিটি শোয়ে যোগ দিয়েছেন হিনা ও রকি। নাম শুনেই বোঝা যাচ্ছে স্বামী-স্ত্রীকে নিয়ে এই অনুষ্ঠানে জুটিতে রয়েছেন তারকা দম্পতি। হিনা বিয়ের মাস খানেকের মধ্যেই রিয়েলিটি শোয়ে আসছেন। এবার সেটা দেখেই অনেকেই বলাবলি শুরু করেছেন, এই শোয়ের জন্যই নাকি বিয়ে করেছেন হিনা।

এবার সেই অভিযোগেরই সত্যতায় সিলমোহর দিলেন অভিনেত্রী! অনেকাংশে স্বীকার করেই নিলেন তিনি শোয়ের আগেই বিয়ে সেরেছেন। তবে এই বিয়েটি হয়ে যাওয়ার করার কথা ছিল গত বছর। হিনার কথায়, আমার অসুস্থতার জন্য বিয়েটা পিছিয়ে যায়। কিন্তু শোয়ের নির্মাতারা আমাদের প্রেমিক-প্রেমিকা হিসেবেই নিতে চেয়েছিলেন। কিন্তু শোয়ে নাম যেহেতু ‘পতি পত্নী ও পাঙ্গা’ তাই প্রেমিক-প্রেমিকা হয়ে আসতে চাইনি।

 

 

আয়শা/৩ আগস্ট ২০২৫/রাত ৮:০৫

▎সর্বশেষ

ad