ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

‘বরবাদ’ নির্মাতার বিরুদ্ধে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ অভিনেত্রীর

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ - ০৫:৩৪:৩২ পিএম

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করেন ঢালিউড অভিনেত্রী দিলরুবা দোয়েল। সে সিনেমায় অভিনয় করেও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তোলেন অভিনেত্রী।

ব্যবসা সফল ‘বরবাদ’ সিনেমাটি দেশে সাফল্যের পর বিদেশেও প্রদর্শিত হচ্ছে। সিনেমাটি মুক্তি পাওয়ার এক সপ্তাহে ২৭ কোটি ৪৩ লাখ টাকার ব্যবসা করেছিল বলেও দাবি প্রযোজনা প্রতিষ্ঠানের।

অথচ এ সিনেমায় কিং খানের সঙ্গে জুটি বাঁধেন কলকাতার নায়িকা ইধিকা পাল। আর সেই নায়িকারই কিছু অংশের ডাবিং করেছিলেন দিলরুবা দোয়েল। কিন্তু সেই কাজের পারিশ্রমিক তিনি এখনো পাননি এমনই অভিযোগ দোয়েলের।

অভিনেত্রী বলেন, আমি ডাবিং করেছিলাম, পয়সা পাইনি। হৃদয় ভাই তার সহকারীকে দিয়ে ফোন করিয়ে বলেছিলেন ইমার্জেন্সি ডাবিংটা করে দিতে হবে, না হলে তারা সেন্সর করাতে পারছিলেন না। আমি বলেছিলাম, স্পট পেমেন্ট করতে হবে, কিন্তু পাইনি।

দোয়েল বলেন, ডাবিংয়ের পর কয়েকবার ফোন করেছি, কিন্তু পরিচালক ফোন ধরেননি। টাকাটা আমার জন্য ইস্যু না, কিন্তু প্রেস্টিজের প্রশ্ন আছে। বড় বড় সিনেমা বানিয়ে, কোটি কোটি টাকা খরচ করেও দেশের শিল্পীদের পারিশ্রমিক না দেওয়াটা দুঃখজনক বলে জানান অভিনেত্রী।

দোয়েল বলেন, হৃদয় ভাইয়ের সহকারীদের আচরণ দেখে মনে হয়েছে, ওরা হলিউড থেকে এসেছে। যদি সবকিছু নিজেরাই করতে পারে, তাহলে অন্য শিল্পীদের কেন ডাকছে? তিনি বলেন, রাত ১২টায় ফোন দিয়ে কাজ করাতে পারবে, কিন্তু টাকা দিতে পারবে না এটি কেমন কথা।

অভিনেত্রীর এ অভিযোগ প্রসঙ্গে নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, বিষয়টি তিনি প্রথমবার শুনছেন। সিনেমার ফিন্যান্সিয়াল বিষয়গুলো ডিরেক্টর হ্যান্ডেল করে না, এক্সিকিউটিভ প্রডিউসার দেখে। আমি জানতাম না এ শিল্পীর পেমেন্ট আটকে আছে।’

 

আয়শা/৩ আগস্ট ২০২৫/দুপুর ৫:১২

▎সর্বশেষ

ad