ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

শাহবাগে ছাত্রদলের সমাবেশ শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ - ০৪:৩৮:৫১ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেল তিনটার একটু পর কুরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এই সমাবেশ।

ইতোমধ্যে সমাবেশে  ৩টা ১৫ মিনিটে যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা। ছাত্রদলের এই সমাবেশকে স্মরণকালের সেরা ছাত্র সমাবেশ বলে দাবি করেছেন ছাত্রদল নেতারা।

জুলাই অভ্যুত্থানের পর এটাই ছাত্রদলের প্রথম বড় কোনো গণজমায়েত। তবে এবারের সমাবেশে দেখা যাচ্ছে না চিরাচরিত মিছিল, ব্যানার আর ফেস্টুনের ভিড়। সমাবেশ উপলক্ষে নেতা-কর্মীদের উদ্দেশে আগেই ছয় দফা নির্দেশনা দিয়েছে ছাত্রদল। কেন্দ্রীয় নেতৃত্ব সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড না আনার নির্দেশ দিয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/৩ আগস্ট ২০২৫/দুপুর ৪:৩৩

▎সর্বশেষ

ad