ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ছেলেকে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছেন শাকিব-বুবলী

Ayesha Siddika | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ - ০৪:৩৩:৫৮ পিএম

বিনোদন ডেস্ক : শাকিব-বুবলীর বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। খবর ছড়িয়েছে সংবাদ মাধ্যমে। সেই ছবিতে দেখা যাচ্ছে নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে বেড়াতে গেছেন শাকিব খান। সঙ্গে ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলী।

তাদেরকে পার্কে একটি কালো রঙের গাড়িতে করে নামতে দেখা যায়। গাড়ি থেকে নেমেই শাকিব বীরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, পেছনে পেছনে আসছিলেন বুবলী। ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়েই ছেলেকে নিয়ে একটু ঘুরে বেড়াতে রুজভেলট আইল্যান্ড বেছে নেন।

দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান।
ব্যক্তিজীবনে শাকিব খান ২০০৮ সালে ভালোবেসে গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। তাদের সংসারে রয়েছে আব্রাম খান জয় নামে এক পুত্র সন্তান। ২০১৭ সালে তাদের সংসারে ওঠে ভাঙনের সুর।
 
এরপর ২০১৮ সালে চিত্রনায়িকা বুবলীকে বিয়ে করেন শাকিব। তাদের সংসারে রয়েছে শেহজাদ খান বীর নামে এক পুত্র সন্তান। তবে সে সংসারও টেকেনি অভিনেতার। বর্তমানে একাকী জীবন কাটাচ্ছেন। তবে দুই ছেলের দায়িত্ব সমানভাবেই পালন করছেন এ চিত্রনায়ক।

 

 

আয়শা/৩ আগস্ট ২০২৫/দুপুর ৪:৩৩

▎সর্বশেষ

ad