ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

নতুনরূপে ধরা দিলেন নুসরাত ফারিয়া

Ayesha Siddika | আপডেট: ০২ আগস্ট ২০২৫ - ০৯:৫৪:০৫ পিএম

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া চলতি বছরের রোজার ঈদে ‘জিন ৩’ সিনেমায় তেমন সাড়া না ফেললেও সেই সিনোময় আইটেম গার্ল হিসাবে তার উপস্থিতি দর্শকদের মন জয় করে নিয়েছেন। এর পরই জুলাই আন্দোলন ঘিরে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন অভিনেত্রী। এমনকি জেলেও যান তিনি। যদিও পরে অভিনেত্রী জামিনে মুক্তি পান এবং স্বাভাবিক জীবনযাপন শুরু করেন।  

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। এক মিনিটের সেই ভিডিওটি প্রকাশের পরপরই ভাইরাল হয়। সেই ভিডিওটিতে নুসরাত ফারিয়াকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে। প্রথম লুকে অভিনেত্রীকে একটি জমকালো লাল শাড়িতে দেখা গেছে, যা তাকে ফুটিয়ে তুলেছে ব্যাপকভাবে। সঙ্গে ভারি গহনায় সেজেছেন তিনি। কপালে টিকলি, কানে ঝুমকা ধরনের ভারি দুল এবং গলায় একটি চওড়া নেকলেস। নাকে ছোট একটি নোজ রিং, হাতে মানানসই চুড়ি ও বালা— সব মিলিয়ে তার সাজে রাজসিক আভিজাত্যের প্রতীক দেখা গেছে।

আরেক লুকে নুসরাত ফারিয়াকে দেখা গেছে, একটি সাদা পোশাকে ভিন্ন ধরনের গহনায়। এ লুকে আগের চেয়ে কিছুটা বৈচিত্র্য ও কিছুটা স্নিগ্ধতা ফুটে উঠেছে। কানে দুল ও গলায় একটি চিকন চোকার এবং হাতে ব্রেসলেট ও আংটি দেখা যাচ্ছে। এই লুকে ফারিয়ার চুলে বেনি ও মুখে মিষ্টি হাসি, যা তার স্নিগ্ধতাকে আরও বাড়িয়ে তুলেছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরই ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনরা তার রূপের প্রশংসায় পঞ্চমুখ।

 

 

আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ৯:৫০

▎সর্বশেষ

ad