ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

স্ত্রীর ছবি পোস্ট করে বিপাকে তারকা

Ayesha Siddika | আপডেট: ০২ আগস্ট ২০২৫ - ০৫:৪২:১১ পিএম

বিনোদন ডেস্ক : ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার হলেন রিকার্দু ইজেকসোঁ দুসাঁন্তুস লেইচি। তিনি ‘কাকা’ নামেই বেশি পরিচিত। ২০০৭ সালের ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার লাভ করেন।

এসি মিলানের হয়ে এই সাফল্যের পর ২০০৯ সালে ট্রান্সফার ফির তৃতীয় সর্বোচ্চ রেকর্ড €৬৫ মিলিয়নের বিনিময়ে রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবে যোগ দেন। ২০০৪ সালে সর্বকনিষ্ঠ মানুষ হিসেবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির দূত হিসেবে মনোনীত হন। ২০০৮ ও ২০০৯ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় টাইম ১০০ তে জায়গা করে নেন। তিনিই প্রথম অ্যাথলেট, যার টুইটারে ফলোয়ার সংখ্যা ১০ মিলিয়নের চেয়ে বেশি।

২০১৫ সালে তার প্রথম স্ত্রী ক্যারোলিন সেলিকোর সঙ্গে বিচ্ছেদ হয়। কাকার সঙ্গে বিচ্ছেদের  বিষয়ে ক্যারোলিন সেলেকো বলেছিলেন, ‘কাকা কখনো আমার সঙ্গে প্রত্যারণা করেনি। সব সময় আমার খেয়াল রেখেছে। সব দরকার মিটিয়েছে। দারুণ একটা পরিবার উপহার দিয়েছে। কিন্তু আমি সুখে ছিলাম না। কারণ সে আমার জন্য বেশি পারফেক্ট।’ 

২০১৯ সালে ক্যারোলিনা বাতিস্তা লেইটকে বিয়ে করেন ব্রাজিলের ব্যালন ডি’অর ও বিশ্বকাপ জয়ী এই তারকা। 

সম্প্রতি নতুন সঙ্গী ক্যারোলিনার সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কাকা। ওই ছবি পোস্ট করে বিপাকেই পড়েছেন বলতে হবে। ভক্তরা হুড়মুড়িয়ে তার পোস্টে মন্তব্য করেছেন এবং পুরনো সম্পর্কের পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য রসিকতা করে নানা পরামর্শ দিয়েছেন। 

এবার তাই কাকাকে বেশি ভালো না হওয়ার পরামর্শ দিয়েছেন ভক্তরা। তার পোস্টে আড়াই লাখের বেশি প্রতিক্রিয়া পড়েছে। সেখানে কিছু ভক্ত লিখেছেন, ‘এবার ভেজা টাওয়েলটা কক্ষে ফেলে রাখবে এবং ইচ্ছে করে বিবাহবার্ষিকী ভুলে যাবে।’ একজন তো মাঝে মধ্যে বাজে ব্যবহার করার পরামর্শও দিয়েছেন। 

অন্য এক ভক্ত লিখেছেন, ‘এবার ময়লা কাপড় তার আশে পাশে ছড়িয়ে রাখবে। যাতে সেগুলো গুছাতে গুছাতে ছেড়ে যাওয়ার ফুসরত না পায়।’অন্য একজন লিখেছেন, ‘গাড়ি থেকে নেমে তার জন্য দরজা খুলে দিও না, মাঝে মধ্যে তাকে ক্ষুধার্ত রাখবে।’

 

 

আয়শা/২ আগস্ট ২০২৫/বিকাল ৫:৪০

▎সর্বশেষ

ad