ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী

Mohon | আপডেট: ০২ আগস্ট ২০২৫ - ০৪:৩৪:১৩ পিএম

নিউজ ডেক্সঃ  জ্বর ও চিকনগুনিয়ায় আক্রান্ত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তিনি এখন অনেকটা সুস্থ বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

শনিবার (০২ আগস্ট) দুপুরে চিকিৎসকদের পরামর্শে বাসায় ফিরেন কাদের গনি চৌধুরী। পেশাজীবীদের এ নেতাকে শনিবার সকালেও বিভিন্নস্তরের নেতা-কর্মীরা দেখতে আসেন হাসপাতালে। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টু পিজি হাসপাতালে আসেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজ খবর নেন।

এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক লুৎফর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ডা. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার ডা. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাফিউল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক শফিউল গনি চৌধুরী, অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস, ডা. রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম, সাংবাদিক শহিদুল ইসলাম, মোরসালিন নোমানী, জিএম রাজিব হোসেন, মিয়া হোসেন, অজিত রায়, ফজলুর রহমান জুলফিকার প্রমুখ সাংবাদিকদের এ নেতাকে দেখতে হাসপাতালে আসেন।

সাংবাদিক কাদের গনি চৌধুরী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। ডা. আজাদ জানান, কাদের গনি চৌধুরী এখন অনেকটা সুস্থ। তিনি ইচ্ছা করলে বাসায় গিয়েও চিকিৎসা নিতে পারেন। তার শরীরে ব্যথা, কাশি এবং দুর্বলতা এখনও রয়ে গেছে। এগুলো পুরোপুরি সারতে কিছুদিন সময় লাগবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইকটিভি /রাজ/০২আগষ্ট২০২৫/বিকালঃ ৪.৩৩
▎সর্বশেষ

ad