ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

প্রকাশ পেলো এহসানের ”ভালোবাসা রং বদলায়”

Mohon | আপডেট: ০২ আগস্ট ২০২৫ - ০২:২২:৩০ পিএম

বিনোদন ডেক্সঃ  ভালোবাসা কখনো মনের গভীরতা ছুঁয়ে যায়, কখনো আবার হারিয়ে যায় দূরত্বের ধোঁয়াশায়। ঠিক এমনই এক আবেগময় অনুভূতি তুলে ধরেছেন ‘ধ্রুব মিউজিক আমার গান’এর বরিশাল বিভাগের প্রতিযোগী এহসান রানা। নিজের লেখা ও সুরে তিনি গেয়েছেন ‘ভালোবাসা রং বদলায়’ শিরোনামের গান, যেখানে প্রেমের রং বদলের গল্প ধরা দিয়েছে সুর ও কথার মোড়কে।

গানটির সঙ্গীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন ।

নিজের মৌলিক গান ও আগামীর পরিকল্পনা নিয়ে এহসান রানা জানালেন, যখন তৃতীয় শ্রেণিতে পড়ি বড় ভাইয়ের বিদ্যালয়ের এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভাইয়া বলল তুই একটা গান শুনিয়ে দে সবাইকে। বাসায় বসে গুন গুন করতাম যে গানে তার মধ্যে থেকে একটা গান গাইলাম। গাওয়া শেষে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একজন উঠে এসে বলল তুমি তো খুব সুন্দর গান গাও। গান গাওয়ার উৎসাহ,আরম্ভ হয়তো ওখান থেকেই শুরু। ভালোবাসার দোলাচল নিয়ে আমার এই গানটি শুনে ইতোমধ্যেই গুণীজনরা প্রশংসা করছেন। এটাই আমার জীবনের বড় প্রাপ্তি। গান নিয়ে বহুদূর যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

গানটি নিয়ে ধ্রুব মিউজিক স্টেশন জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, এ্যাপেল মিউজিকসহ দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এনভি /রাজ/২আগস্ট ২০২৫/দুপুরঃ ০২.১৮

‘ধ্রুব মিউজিক আমার গান’এর বরিশাল বিভাগের প্রতিযোগী এহসান রানা। নিজের লেখা ও সুরে তিনি গেয়েছেন ‘ভালোবাসা রং বদলায়’ শিরোনামের গান, যেখানে প্রেমের রং বদলের গল্প ধরা দিয়েছে সুর ও কথার মোড়কে।

▎সর্বশেষ

ad