ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

সড়ক নেই, তবু ৭০ লাখ টাকার কালভার্ট..

Mohon | আপডেট: ০২ আগস্ট ২০২৫ - ০২:০৪:২২ পিএম

নিউজ ডেক্সঃ  পটুয়াখালীর দুমকিতে রাস্তাহীন এলাকায় নির্মাণ করা হয়েছে পরপর দুটি বক্স কালভার্ট। খাল ও নালার ওপর স্থাপিত এই অবকাঠামোগুলোর আশপাশে কোনো সংযোগ সড়ক না থাকায় জনসাধারণের চলাচলে এসবের কোনো ব্যবহারই হচ্ছে না। এতে প্রশ্ন উঠেছে এই প্রকল্পের উপকারভোগী আসলে কে।

জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও) থেকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী গ্রামে ৬৯ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে দুটি কালভার্ট নির্মাণ করা হয়। একটি কালভার্টে খরচ হয়েছে প্রায় ৩৩ লাখ টাকা, আর মাত্র ৫০ মিটার দূরেই অপরটি নির্মাণে ব্যয় দেখানো হয়েছে প্রায় ৩৭ লাখ টাকা। দুটি প্রকল্পই বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুকাইয়া ট্রেডার্স।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এলাকাজুড়ে সড়কই নেই—কালভার্টগুলো তাই অচল অবকাঠামোয় পরিণত হয়েছে। সাতানী গ্রামের ইউসুফ হাওলাদার ও আবুল বাসার বলেন, এই কালভার্টগুলো আমাদের কোনো কাজে লাগে না। স্থানীয় সাবেক সংসদ সদস্য এবিএম রুহুল আমীন হাওলাদারের ব্যক্তিগত মসজিদ কমপ্লেক্সের সুবিধার্থেই এগুলো নির্মাণ করা হয়েছে।

ঠিকাদার মেহেদী হাসান রোহান অভিযোগ অস্বীকার করে বলেন, আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশনাতেই কাজ করেছি। সব কিছু টেন্ডার অনুযায়ী হয়েছে। পিআইও মোহাম্মদ আলী বিষয়টি স্বীকার করে বলেন, স্থানীয় এমপির প্রকল্প হওয়ায় আমাদের কিছু করার ছিল না। আমরা শুধু কার্যাদেশ অনুযায়ী কাজ করিয়েছি।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক টিভি /রাজ/২আগস্ট ২০২৫/দুপুরঃ ০২.০০

▎সর্বশেষ

ad