ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র..

Mohon | আপডেট: ০২ আগস্ট ২০২৫ - ১২:৪৬:৫৫ পিএম

আর্ন্তজাতিক নিউজঃ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে সামরিক বিমান সি-১৭ এ করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। শনিবার (২ আগস্ট) ইমিগ্রেশন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়। যারই ধারাবাহিকতায় বাংলাদেশি অবৈধ অভিবাসীদেরও ফেরত পাঠাতে শুরু করে যুক্তরাষ্ট্র। দফায় দফায় এখন পর্যন্ত একশরও বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এ দফায় নতুন করে আরও ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে।

ওয়াশিংটনের একটি সূত্র কালবেলাকে জানায়, ফেরত পাঠানো বাংলাদেশিদের মধ্যে কয়েকজনের নাগরিকত্ব যাচাই ও নথিপত্র জটিলতা রয়েছে। যাদের এ ধরনের সমস্যা রয়েছে তাদের দেশে ফিরতে ভোগান্তি হচ্ছে কিছুটা। এর আগে যারা ফিরেছেন তাদের কেউ কেউ কমার্শিয়াল ফ্লাইটেও এসেছেন, তবে এ দফায় যাদের ফেরত পাঠানো হচ্ছে তাদের সবাই আসছেন যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমানে।

ফেরত পাঠানোদের নাগরিকত্ব যাচাই ও নথি জটিলতা: বাংলাদেশ সরকারের সহযোগিতায় আটক ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই করে ফেরত পাঠানো হচ্ছে। এক্ষেত্রে যাদের বৈধ পাসপোর্ট রয়েছে, তাদের দ্রুত ফেরত পাঠানো হচ্ছে। মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীদের জন্য বাংলাদেশ মিশন থেকে একমুখী ট্রাভেল পারমিট (TP) ইস্যু করা হচ্ছে। আর যাদের কোনো পরিচয়পত্র নেই, তাদের নাগরিকত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত করে TP দেওয়া হচ্ছে।

 

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইকটিভি/রাজ/২আগস্ট ২০২৫/দুপুরঃ ১২.৪০

▎সর্বশেষ

ad