ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

রাঙামাটির রাবিপ্রবি’র ১০ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার,সনদ বাতিল করলো প্রশাসন

Ayesha Siddika | আপডেট: ৩১ জুলাই ২০২৫ - ০৫:২১:০১ পিএম

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ১০ ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা-নির্যাতন, বিভিন্ন সময়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের র‍্যাগিংসহ নানা অভিযোগে তাদের রিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্হা নেওয়া হয়েছে।

শাস্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন, কম্পিউটার সায়েন্সে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) বিশ্বজিৎ শীল সাগর, সাইদুজ্জামান পাপ্পু, মহিউদ্দিন মুন্না, আবির, হাসু দেওয়ান, জাকির হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের জাহাঙ্গীর আলম অপু, আকিব মাহমুদ, অন্তু কান্তি দে ও রিয়াদ তালুকদার। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাবিপ্রবির উপাচার্য (ভিসি) ড. মো. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘জুলাই-আগস্ট ও তার আগে-পরে যে সমস্ত ছাত্ররা, ছাত্র নামধারী সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছে, যারা র্যাগ দিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’ভিসি আরও জানান, ‘আমি যোগদানের পরই তদন্ত কমিটি গঠন করেছিলাম। সে তদন্ত কমিটি একেবারে চুল-ছেঁড়া তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্লেষণ করে রিপোর্ট দিয়েছে। সে রিপোর্টের ওপর ভিত্তি করে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তক্রমে তাদের কাউকে আজীবনের বহিষ্কার, আবার যারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু ছাত্রত্ব শেষ করেছে তাদের সনদ বাতিল করা হয়েছে।’

বহিষ্কৃত ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আকিব মাহমুদ বলেন, ‘জুলাই-আগস্ট মাসে এমন কোনো ঘটনা ক্যাম্পাসে ঘটেনি যে কারণে আমাদের বহিষ্কার করা হতে পারে। ক্যাম্পাসে কোটার দাবিতে একদিন বৈষম্যবিরোধী ব্যানারে প্রোগ্রাম হয়েছে সেদিনও কিছু হয়নি। আমরা সম্পূর্ণভাবে ভিসি ও ছাত্রদল-শিবিরের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। একদিন নিশ্চয়ই এ অবিচারের বিচারও হবে।’

 

 

আয়শা/৩১ জুলাই ২০২৫,/বিকাল ৫:১৪

▎সর্বশেষ

ad