ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

‘সেরা অভিনেত্রী’র প্রশংসা শুনে যা করলেন কঙ্গনা রানাউত

Ayesha Siddika | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ০৯:৪৯:০৮ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডে ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত। সামাজিক মাধ্যমে নেটিজেন মাঝে প্রায় আলোচনায় থাকেন তিনি। তাকে দেখা যায় মাঝে মধ্যে সমসাময়িক অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে বিতর্কে জড়াতে। এবার তিনি প্রশংসিত হলেন, পেলেন ‘সেরা অভিনেত্রী’র তকমা। 

নবাবপত্নী কারিনা কাপুর খান ও প্রিয়াংকা চোপড়ার চেয়েও সেরা বলে তাকে প্রশংসায় পঞ্চমুখ করলেন অন্ধ্রপ্রদেশের বর্তমান উপমুখ্যমন্ত্রী ও অভিনেতা পবন কল্যাণ, যা শুনে চুপ থাকার কথা কি ছিল কঙ্গনার? সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা পবন কল্যাণ বর্তমানে তার আসন্ন সিনেমা ‘হরি হারা বীরা মল্লু’-এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন। সেখানেই তিনি কঙ্গনাকে প্রিয়াংকা ও কারিনার চেয়ে ‘সেরা অভিনেত্রী’ হিসেবে আখ্যায়িত করেন। 

পবন কল্যাণ জানান, তিনি কৃতি শ্যানন কিংবা কঙ্গনার সঙ্গে কাজ করতে আগ্রহী। এমনকি প্রিয়াংকা চোপড়া ও কঙ্গনার মধ্যে একজনকে বেছে নিতে বলা হলেও তিনি কঙ্গনাকেই বেছে নেবেন। আবার কঙ্গনা রানাউত ও কারিনা কাপুরের মধ্যে নির্বাচন করতে বলা হলে কাকে তিনি বেছে নেবেন—এমন প্রশ্নে কিছুটা দ্বিধায় পড়েন অভিনেতা। তিনি বলেন, ‘ইমার্জেন্সি’ সিনেমায় তাকে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখার পর আমার মনে হয়  শক্তিশালী অভিনেত্রীকেই বেছে নেওয়া উচিত।

অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পর কঙ্গনাও দ্রুত তার প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেতার এ প্রতিক্রিয়া সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে স্টোরিতে শেয়ার করে নিয়েছেন কঙ্গনা রানাউত। সেই সঙ্গে তিনি হাতজোড় করা ও ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে তার কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেছেন।

 

 

আয়শা/৩০ জুলাই ২০২৫,/রাত ৯:৪৫

▎সর্বশেষ

ad