ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জামালপুরে পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন..

Mohon | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ০৩:৪৫:২৪ পিএম

নিউজ ডেক্স :  জামালপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের হাট চন্দ্রা পলাশ তলা ও কাজির আখ এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানব বন্ধনসহ বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

বুধবার (৩০ জুলাই) দুপুরে হাট চন্দ্রা পলাশ তলা ও কাজির আখ এলাকার ভুক্তভোগীদের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল হয়।

ঘণ্টাব্যাপী এ মানব বন্ধনে বক্তব্য রাখেন মো. হারেজ আলী, জয়বানু, শহিদুল্লাহ আব্দুর রহিম এবং মহসিন আলীসহ আরো অনেকে।

এ সময় বক্তারা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই জামালপুর পৌরসভার হাটচন্দ্রা কাজির আখ ও পলাশ তলা এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে পৌর নাগরিকদের দুর্ভোগ এখন চরমে। অনতিবিলম্বে পানি নিষ্কাশনের জোর দাবী জানান বক্তারা।

 

 

অনলাইন নিউজ ডেক্স :

কুইকটিভি/রাজ/৩০ জুলাই ২০২৫/ বিকাল: ৩.৪৪

▎সর্বশেষ

ad