ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত..

Mohon | আপডেট: ৩০ জুলাই ২০২৫ - ০২:১৩:৫৫ পিএম

নিউজ ডেক্স :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী মোস্তফা কামাল কালিকচ্ছ নন্দীপাড়া গ্রামের সাবেক বিডিআর সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম মমিন মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মোস্তফা কামাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছেই রাস্তায় কে বা কারা তাকে মাথায় ও ঘাড়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে একজন পথচারী তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে বাড়িতে পরিবারের লোকদের খবর দেন। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ওসি মোরশেদুল আলম বলেন, কীভাবে এ হত্যাকাণ্ড হয়েছে বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন নিউজ ডেক্স:
কুইকটিভি/রাজ/ ৩০ জুলাই ২০২৫/বিকাল : ২.১৩

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad