ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বোচাগঞ্জে পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

Ayesha Siddika | আপডেট: ২৯ জুলাই ২০২৫ - ১০:১০:১৪ পিএম
বোচাগঞ্জ  প্রতিনিধি : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকাশ) বোচাগঞ্জ উপজেলা শাখা কিন্ডারগার্টেন বিদ্যালয় সমুহকে সরকারি বৃত্তি পরীক্ষায় অন্তর্ভূক্ত করার দাবীতে ২৯ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বোচাগঞ্জ উপজেলা রোডে বিশাল মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও প্রধান উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করে।

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৩১টি কিন্ডারগার্টেন স্কুল সুনামের সহিত কোমলমতি শিশুদের শিক্ষাদান করে আসছেন। শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা ৫ম শ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে না। এরই প্রতিবাদে বোচাগঞ্জ উপজেলার প্রতিটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা সেতাবগঞ্জ বড়মাঠে জমায়েত হয়ে উপজেলা সড়কে মানববন্ধনে মিরিত হয়।

শিক্ষার্থীদের দাবী তারা যেন ৫ম শ্রেণীন সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারে। উক্ত মানববন্ধনে কিন্ডারগার্টেন এসাসিয়েশনের সভাপতি আবু সোয়াইব হোসেন,সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান হিরু, রিয়াজুল ইসলাম, কামরুল আহসান, সাদেকুল ইসলাম প্রমুখ। শিক্ষকরা নেতারা বলেন, গত ১৭ জুলাই ২০২৫খ্রি তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক যে প্রজ্ঞাপন প্রকাশ হয়েছে তা আমাদের মর্মাহত করে এবং শিক্ষার্থীদের পড়ালেখায় নিরুৎসাহিত করে।

যেখানে বৈষম্য নিয়ে সারাদেশ আজ নতুন উদ্যেমে সাজছে সেখানে আমরা কেন এই বৈষম্যের স্বীকার। কেনই বা কিন্ডারগার্টেন বিদ্যালয় সমুহের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাদ দিয়েই শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের নিয়ে এই বৃত্তি পরীক্ষার আয়োজন হয়েছে তা আমাদের বোধগম্য নয়। এটি জাতি হিসেবে আমাদের কাছে অত্যন্ত লজ্জার। আমরা এ বিষয়টির জোরালো প্রতিবাদ জানাই। 

আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ৯:৫৫
▎সর্বশেষ

ad