ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মনিরামপুরে কিডনী ও হৃদরোগে আক্রান্ত কৃষক কুদ্দুস বাঁচতে চান

Ayesha Siddika | আপডেট: ২৯ জুলাই ২০২৫ - ১০:০৫:১৩ পিএম

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে কিডনী, ডায়াবেটিক ও হৃদরোগে আক্রান্ত কৃষক আবদুল কুদ্দুস(৫৭) অন্য সাধারন মানুষের মত পরিবার নিয়ে বাঁচতে চান। কিন্তু অর্থাভাবে উন্নত চিকিৎসা না পেয়ে ধুকে ধুকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। মৃত্যুপথযাত্রী আবদুল কুদ্দুস উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী ও হৃদয়বান মানুষের কাছে সহযোগীতা প্রার্থনা করেছেন।

জানাযায়, উপজেলার শ্যামকূড় ইউনিয়নের হালসা গ্রামের ছবুর মোল্যার বড় ছেলে কৃষক আবদুল কুদ্দুস (৫৭) পৈত্রিক কয়েক শতক জমি চাষাবাদ করে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তার সংসার চলছিল। কিন্তু কয়েক বছর আগে তার ডায়াবেটিস ও হৃদরোগ ধরা পড়ে। বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসাও নিয়েছেন তিনি সাধ্যমত। কিন্তু পুরোপুরি সুস্থ হননি। তার ওপর বর্তমান তিনি কিডনী রোগে আক্রান্ত হয়েছেন। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন বর্তমান তার দুটি কিডনিই প্রায় অকেজো হয়ে পড়েছে। সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করতে হচ্ছে। এদিকে তার এখন চোখের অবস্থা ভাল না।

দুই চোখ দিয়ে ঠিকমত তিনি দেখতে পান না। এসব জটিল রোগ নিয়ে পৈত্রিক সম্পত্তি বিক্রি ও ধার দেনা করে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অর্থাভাবে হাসপাাতলে থেকে চিকিৎসা করাতে ব্যর্ধ হয়ে তিনি এখন বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যশোরের সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টার থেকে সপ্তাহে তিন দিন কিডনি ডায়ালাইসিস করাচ্ছেন। যা খুবই ব্যয়বহুল । ফলে তিনি সবার কাছে বেঁচে থাকার আকুতি নিয়ে মানবিক সহযোগীতার প্রার্থনা জনিয়েছেন সমাজের দানশীল ও মানবিক ব্যক্তিদের কাছে। সহায়তা পাঠাবার জন্য আবদুল কুদ্দুসের ব্যক্তিগত বিকাশ নং – ০১৭৭২-৮৬৭০২৩

 

আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ৯:৪৪

▎সর্বশেষ

ad