ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সুশান্ত ভালো মানুষ, তবে খারাপ মানুষের পাল্লায় পড়েছিলেন: তনুশ্রী

Ayesha Siddika | আপডেট: ২৯ জুলাই ২০২৫ - ০৮:১০:০৩ পিএম

বিনোদন ডেস্ক : কয়েক দিন আগে ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। সেই সময় দাবি করে বলেছিলেন নিজের বাড়িতেই হেনস্তার শিকার হচ্ছেন তিনি। তার পরিণতিও নাকি হতে পারে সুশান্ত সিং রাজপুতের মতো। সামাজিক মাধ্যমে আবার সেই সুশান্তকে নিয়ে কথা বললেন অভিনেত্রী।

তনুশ্রী বলেন, সুশান্ত নিজে একজন ভালো মানুষ ছিলেন। কিন্তু তিনি খারাপ মানুষের পাল্লায় পড়েছিলেন। তাই সাধারণ মানুষের উচিত— সুশান্ত, দিশা সালিয়ান, জিয়া খানের মতো নিহত সৈনিকদের জন্য প্রার্থনা করা। কারণ কেউ-ই জানেন না, তারা ঠিক কতটা যুদ্ধ করেছেন।

অভিনেত্রী আরও বলেন, তাদের জন্য প্রার্থনা করা উচিত আমাদের। কারণ এভাবেই সাহায্য করা যায়। প্রার্থনা করেই ওদের কিছুটা সাহায্য করতে পারি। তিনি বলেন, আমরা কেউ জানি না, ওরা কতটা যুদ্ধ করেছেন, শয়তানদের সঙ্গে কী প্রকার লড়াই করেছেন। অবসাদ নিয়ে গল্প ফাঁদা এখন খুব সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তনুশ্রী বলেন, এ দুনিয়ায় খারাপ মানুষের অভাব নেই। নিজেদের স্বার্থে ওরা অন্যদের বেঁচে থাকাও কষ্টকর করে তুলতে পারে। ঈশ্বরের এ সন্তানরা এমনই সব মানুষের লোভ, কামনা, ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষার শিকার হয়েছেন।

তিনি নাকি আশঙ্কা করছেন সুশান্ত সিং রাজপুতের মতো পরিণতি হবে তার। সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর পর বিস্তর জলঘোলা হয়েছে। তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও, সম্প্রতি সিবিআই অভিনেতার মৃত্যুতে কোনো অস্বাভাবিকতা খুঁজে পায়নি বলেই জানায়। এবার বলিউডের ‘মাফিয়া গ্যাং’য়ের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুললেন তনুশ্রী।

 

 

আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad