ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ

Anima Rakhi | আপডেট: ২৯ জুলাই ২০২৫ - ০৪:৪৬:৪৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাপের ২১তম আসর। মঙ্গলবার (২৯ জুলাই) সিডনির এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতার ড্র। ১২টি দল নিয়ে আয়োজিত এবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল।

ড্র অনুযায়ী, ‘বি’ গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে এশিয়ার অন্যতম সেরা দুই দল দক্ষিণ কোরিয়া ও চীন, সঙ্গে রয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ উজবেকিস্তান।

এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারলে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ ও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার দরজা খুলে যেতে পারে বাংলাদেশের জন্য। তাই এই টুর্নামেন্ট ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ উত্তেজনা।

বাংলাদেশের গ্রুপ: দক্ষিণ কোরিয়া, চীন, উজবেকিস্তান, বাংলাদেশ।

অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, ইরান ও ফিলিপাইন। ‘সি’ গ্রুপে খেলবে ভারত, জাপান, ভিয়েতনাম এবং চাইনিজ তাইপে।

কিউটিভি/অনিম/২৯ জুলাই ২০২৫/বিকাল ৪:৪৬

▎সর্বশেষ

ad