ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

‎লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, উল্টে গেছে এক্সপ্রেস ট্রনের দুটি কোচ

Ayesha Siddika | আপডেট: ২৮ জুলাই ২০২৫ - ১১:২৭:৪৮ পিএম

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২টি বগি উল্টে গেছে। এতে একটি ট্রেনের ইঞ্জিনের মারাত্মক ক্ষতিসাধন হয়। তবে বুড়িমারী থেকে আগত ট্রেনের যাত্রীরা ভয়ে ট্রেন থেকে লাফ দিয়ে নামলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

‎সোমবার (২৮ জুলাই) দুপুর দুইটার দিকে লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনের উত্তর পাশে বিডিআর গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে রেল চলাচল বন্ধের পাশাপাশি লালমনিরহাটে মিশনমোড় থেকে শহরমূখী প্রধান সড়ক বিডিআরগেট দিয়ে ৩ ঘন্টা বন্ধ হয় যাতায়াত। ফলে সৃষ্টি হয়েছে ভোগান্তির।

‎রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট রেলওয়ে স্টেশনে লালমনি এক্সপ্রেস ৬ ঘন্টা দেরিতে প্রবেশ করে। পরে ট্রেনটিকে কর্তৃপক্ষ স্টেশনের ওয়াশফিডে নিতে থাকে। এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী ৬৬ নং কমিউটার(লোকাল) ট্রেনটি বিডিআর গেট এলাকায় লালমনি এক্সপ্রেসকে ধাক্কা দেয়। এতে লালমনি এক্সপ্রেস ট্রেনটির দুটি এসি বগি উল্টে যায়। এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা ট্রেনটির কয়েকজন যাত্রী আহত হয়। তবে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

‎যাত্রী, স্থানীয় বাসিন্দা বলছেন, এমন দূর্ঘটনার শিকার এর আগে হয়নি এই এলাকায়। রেলওয়ে স্টেশনের সিগন্যাল জটিলতা অথবা ট্রেন চালকের গাফলতিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে দাবি তাদের। আর সচেতনরা বলছেন দ্রুত তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষের গাফলতি পেলে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আর কেন এবং কার জন্য এমন দূর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আপাততঃ উদ্ধার কাজ চলছে জানালেন রেলওয়ে কর্তৃপক্ষ।

‎লালমনিরহাট লোকোর ডিএমই সাজিদ হাসান নির্ঝর জানান, বর্তমানে রেললাইনে ট্রেন চলাচল সচল ও উল্টে যাওয়া বগি উদ্ধারে কাজ করছে রেলওয়ের উদ্ধারকারী দল। এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা(ডিসিও) আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

 

আয়শা/২৮ জুলাই ২০২৫,/রাত ১১:১৮

▎সর্বশেষ

ad