ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ফুলবাড়ীর পল্লীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে মারপিট॥

Ayesha Siddika | আপডেট: ২৮ জুলাই ২০২৫ - ০৫:০৪:২৩ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপি’র সমশের নগর গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষদের সাথে মারপিট। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির সমশের নগর গ্রামের মোঃ বাদশা মন্ডল এর গত ২৭/০৭/২০২৫ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, রাজানগর মৌজার ৪১ শতক জমি দীর্ঘ ৬০ বছর ধরে বাদশা মন্ডল ভোগদখল করে চাষাবাদ করে আসছেন।

গত ২৭/০৭/২০২৫ইং তারিখে বাদশা মন্ডল বিকেলে জমিতে বনজ ও ফলজ গাছ লাগাতে গেলে একই গ্রামের প্রতিপক্ষ রেজাউল করিম, আব্দুল কুদ্দুস, জাকারিয়া, জিন্নাত উভয়ের পিতা: রজব আলী, জাকারিয়া জিন্নাত উভয়ে পিতা: রেজাউল করিম। তারা দলবদ্ধ হয়ে লাঠিশোটা নিয়ে জমিতে গিয়ে এলোপাথাড়ীভাবে মোঃ বাদশা মিয়াকে মারপিট করে এবং জমিতে লাগানো বনজ ও ফলজ গাছগুলি উপড়ে ফেলে।

আহত অবস্থা স্থানীয় লোকজনের সহযোগীতায় ফুলবাড়ী হাসাপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। অভিযোগে মোঃ বাদশা মিয়া জানান, তারা আমাকে একে পেলে আবারও মারপিট করবে বলে হুমকি দেন। এই ঘটনায় সুস্থ হয়ে মোঃ বাদশা মন্ডল ৪ জন কে অভিযুক্ত করে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

 

আয়শা/২৮ জুলাই ২০২৫,/বিকাল ৪:৪২

▎সর্বশেষ

ad