ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পান্তের বদলি হিসেবে ভারতীয় দলে রেকর্ড গড়া জাগাদিসান

Anima Rakhi | আপডেট: ২৮ জুলাই ২০২৫ - ০৪:০৯:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলে প্রথমবারের মতো ডাক পেলেন নারায়ান জাগাদিসান। ৫০ ওভারের ক্রিকেটে লিস্ট ‘এ’–তে রেকর্ড গড়া এই উইকেটকিপার-ব্যাটসম্যান এবার সুযোগ পাচ্ছেন টেস্ট স্কোয়াডে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির শেষ টেস্টের জন্য তাকে যুক্ত করা হয়েছে ভারতীয় দলে।

জাগাদিসান দলে ঢুকেছেন রিশাভ পান্তের জায়গায়, তিনি চোটের কারণে ছিটকে পড়েছেন। যদিও দলে কিপার-ব্যাটসম্যান হিসেবে ধ্রুব জুরেল আছেন এবং ওভালে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া শেষ টেস্টে তার একাদশে থাকা প্রায় নিশ্চিত। তবু বিকল্প হিসেবে জাগাদিসানকে লন্ডনে উড়িয়ে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

রবিবার ইংল্যান্ডের ভিসা হাতে পান ২৯ বছর বয়সী জাগাদিসান। মঙ্গলবার দলের সঙ্গে লন্ডনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

২০২২ সালে বিজায় হাজারে ট্রফিতে টানা পাঁচ ইনিংসে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। একই টুর্নামেন্টে এক ম্যাচে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলে নিজের নাম লেখান ইতিহাসে। সেই ম্যাচে সাই সুদর্শনের সঙ্গে গড়েন ৪৩৫ রানের উদ্বোধনী জুটি।

শুধু সীমিত ওভারের ক্রিকেটেই নয়, প্রথম শ্রেণির ক্রিকেটেও জাগাদিসানের পারফরম্যান্স বেশ চমৎকার। ৫২ ম্যাচে ৪৭.৫০ গড়ে করেছেন ৩৩৭৩ রান, সেঞ্চুরি ১০টি, যার মধ্যে একটি ট্রিপল সেঞ্চুরিও আছে। রঞ্জি ট্রফিতে টানা দুই মৌসুমে তামিলনাড়ুর সবচেয়ে সফল ব্যাটসম্যান ছিলেন তিনি। ২০২৩-২৪ মৌসুমে ১৩ ইনিংসে করেছেন ৮১৬ রান (গড় ৭৪.১৮), তার আগের মৌসুমে ছিল ৬৭৪ রান (গড় ৫৬.১৬)।

ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে লড়াকু ড্র করে সিরিজে টিকে রয়েছে ভারত। ইংল্যান্ড এখনো ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও, ওভালের শেষ টেস্টে জিতলে ভারত সিরিজ সমতায় শেষ করতে পারবে। 

কিউটিভি/অনিমা/২৮ জুলাই ২০২৫/বিকাল ৪:০৯

▎সর্বশেষ

ad