ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আবারও ওয়েস্ট ইন্ডিজের হার, অস্ট্রেলিয়ার চারে চার

Ayesha Siddika | আপডেট: ২৭ জুলাই ২০২৫ - ০১:৪৯:৪৪ পিএম

স্পোর্টস ডেস্ক : সেন্ট কিটসে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ৩ উইকেটের জয়ে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে মিচেল মার্শের দল। এতে টেস্টের পর সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজেও হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে ক্যারিবীয়রা। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে অস্ট্রেলিয়ার কাছে।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। দলের পক্ষে শারফেন রাদারফোর্ড করেন ১৫ বলে সর্বোচ্চ ৩১ রান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানে প্রথম উইকেট হারালেও ম্যাক্সওয়েলের তাণ্ডবে ম্যাচ নিয়ন্ত্রনে নেয় অজিরা।

ম্যাক্সওয়েলের ১৮ বলে ৪৭, জস ইংলিশের ৩০ বলে ৫১ ও ক্যামেরন গ্রিনের ৩৫ বলে ৫৫ রানে ভর করে ৩ উইকেট ও ৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌছে যায় অজিরা। এই জয়ে ৫ ম্যাচ সিরিজে ৪-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।

 

 

আয়শা/২৭ জুলাই ২০২৫,/দুপুর ১:৪০

▎সর্বশেষ

ad