ব্রেকিং নিউজ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ীতে ২ হাজার ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

Mohon | আপডেট: ২৭ জুলাই ২০২৫ - ১২:১৫:৫৫ পিএম

অনলাইন নিউজ ডেস্ক :

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই হাজারপিস ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. বাধন (২৪), আলমগীর প্র. পরী (৩৫) ও আব্দুল মান্নান (৪৫)। শনিবার রাতে দক্ষিণ যাত্রাবাড়ী কবরস্থান রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার। তিনি জানান, যাত্রাবাড়ী থানা এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে জানা যায়, দক্ষিণ যাত্রাবাড়ী কবরস্থান রোড এলাকায় কিছু মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে বাধন, আলমগীর ও মান্নানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২ হাজার পিস ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ৪৩ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়। এ সময় কয়েকজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৭ জুলাই ২০২৫/ দুপুর : ১২.১৫

▎সর্বশেষ

ad