ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় নিখোঁজ বাকপ্রতিবন্ধী তরুণীকে মোহাম্মদপুরে উদ্ধার

Ayesha Siddika | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ০৭:০৭:৪৭ পিএম

ডেস্ক নিউজ : কুমিল্লায় নিখোঁজ এক বাকপ্রতিবন্ধী তরুণীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী। জেলার বুড়িচং এলাকার নিজ বাসা থেকে নিখোঁজ হয় বাকপ্রতিবন্ধী তরুণী সাবিরা আক্তার (২২)।

শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকা থেকে সেনাবাহিনী ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেড এর বসিলা ক্যাম্প সদস্যরা তাকে উদ্ধার করে। জানা গেছে, ২৪ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৬টার দিকে কুমিল্লার বুড়িচং এলাকার নিজ বাসা থেকে নিখোঁজ হয় বাকপ্রতিবন্ধী তরুণী সাবিরা আক্তার (২২)।

নিখোঁজ হওয়ার পর তার বাবা গোলাম জিলানী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিখোঁজ বার্তা প্রকাশ করেন এবং স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেড এর এক কর্মকর্তা জানান, কুমিল্লা থেকে নিখোঁজ তরুণী মোহাম্মদপুর এলাকায় আছে। এমন খবর পাওয়ার পর মোহাম্মদপুর সেনানিবাসের অন্তর্গত বসিলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা শাখা সম্ভাব্য অবস্থানের তথ্য সংগ্রহ শুরু করে।

তার অবস্থান নিশ্চিত হওয়ার পর সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তরুণীকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার-পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করার পর শনিবার সকালে সাবিরা আক্তারের পরিবারের সদস্যরা মোহাম্মদপুর সেনা ক্যাম্পে উপস্থিত হন এবং প্রয়োজনীয় পরিচয় যাচাইয়ের পর তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর এ ধরনের কার্যকর ও মানবিক অভিযান পরিচালনার জন্য সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

 

 

কিউটিভি/আয়শা/২৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০৫

▎সর্বশেষ

ad