ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

Ayesha Siddika | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ০৭:০৪:৫৯ পিএম

বিনোদন ডেস্ক : রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করতে এসে প্রতারণার শিকার হন নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইস উদ্দিন। পশুর হাটে জাল টাকার নোটের বান্ডেল হাতে অঝোরে কান্নার ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ব্যক্তিকে ওমরাহ পালনে সহায়তা করেছেন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র ওমরাহর উদ্দেশে তিনি রওনা দেন। 

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে শামসুল হক ফাউন্ডেশন। উল্লেখ করা হয়, এই মানবিক উদ্যোগে সাড়া দিতে আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি আমাদের পরামর্শে রইস উদ্দিনের ওমরাহ পালনের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করবেন বলে জানান। ফাউন্ডেশনের উদ্যোগে ও অভিনেত্রী অপু বিশ্বাসের আর্থিক সহযোগিতায় ২৫ জুলাই ভোর ৬ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে পবিত্র ওমরাহর উদ্দেশ্যে রওনা দেন রইস উদ্দিন।

উল্লেখ্য, এর আগে গত ঈদুল আজহার আগে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বৃদ্ধ রইস উদ্দিন উত্তরার দিয়াবাড়ী হাটে নিজের লালন-পালিত গরু বিক্রি করতে এসে নির্মম প্রতারণার শিকার হন। একজন ক্রেতা তাকে দেন এক লাখ ২৩ হাজার টাকা, যার মধ্যে এক লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। প্রতারণার ভয়াবহতায় তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।

এতে হতাশায় কেঁদে উঠেছিলেন তিনি, আর সেই বোবা কান্না নাড়া দিয়েছিল গোটা দেশকে। পরবর্তীতে বিভিন্ন সামাজিকমাধ্যম ও সংবাদমাধ্যমে তার দুর্দশার খবর ছড়িয়ে পড়লে নানা দিক থেকে আসে সহায়তার হাত। এ সময় মানবিক উদ্যোগের অংশ হিসেবে অপু বিশ্বাস রইস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ওমরাহ পালনে সহায়তা করার ঘোষণা দেন।

 

আয়শা/২৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad