ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়েবফিল্মে মৌ-এর অভিষেক..

Mohon | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ০৪:৩৫:২৪ পিএম

অনলাইন নিউজ

মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ হালের দুনিয়ায় ঢুকে পড়লেন। অর্থাৎ ওয়েব দুনিয়ায় কাজ করছেন তিনি। নির্মাতা আকা রেজা গালিব মৌকে মূল চরিত্রে রেখে বানিয়েছেন ওয়েব ফিল্ম ‘গহীন অতল’। সিনেমার গল্প প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে। শুটিং শেষে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে বলে জানিয়েছেন গালিব। তিনি বলেন, গহীন অতল’র ডাবিং ও এডিটিংয়ের কাজ চলছে। মুক্তি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। গালিব বলেছেন, পুরোটাই পারিবারিক গল্প, থ্রিলারের ছোঁয়া রাখা হয়েছে। তিনি বলেন, ‘মা ও মেয়ের গল্প। মেয়ের উপর একটা বিপদ নেমে আসে, সেই বিপদ থেকে মেয়েকে উদ্ধার করতে মায়ের ভূমিকা। নানা বাধা অতিক্রম করে মেয়েকে বাঁচানোর গল্প নিয়েই গহীন অতল। সিনেমায় মায়ের চরিত্রে দেখা যাবে মৌকে। তাকে ঘিরেই এই চরিত্রটি ভাবা হয়েছে। মৌয়ের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো বলে জানিয়েছেন গালিব।অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৬ জুলাই ২০২৫/ বিকাল :০৪.৩৫

▎সর্বশেষ

ad