ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৬৪

Mohon | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ০১:৫২:৩১ পিএম

অনলাইন নিউজ..

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৭৮৯ জনে। শুক্রবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৫৯ জন, বরিশাল বিভাগের ৬০ জন, চট্টগ্রাম বিভাগের ১৯ জন, রাজশাহী বিভাগের ১৬ জন ও খুলনা বিভাগের ১০ জন রোগী রয়েছেন। বিগত বছরগুলোর মত চলতি বছরও পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি।চলতি বছর পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার ৫৮ দশমিক ৬ শতাংশ এবং নারীতে আক্রান্তের হার ৪১ দশমিক ৪ শতাংশ।  উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৭০ জনের। যাদের মধ্যে পুরুষ ৩৭ জন এবং নারী ৩৩ জন।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৬ জুলাই ২০২৫/ দুপুর :০১.৫২

▎সর্বশেষ

ad