ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত..

Mohon | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ০১:৩১:৪৬ পিএম

অনলাইন নিউজ ..

নওগাঁর মান্দা উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে..

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের সাবাইহাট দক্ষিণাংশে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাক চৌদ্দমাইল মোড়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে একটি ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান এবং অপর একজন আহত হন।

মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ট্রাক দুটি সরানোর কাজ চলছে। কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে নিয়ন্ত্রণে আনা হয়।’

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৬ জুলাই ২০২৫/ দুপুর :০১.৩২

▎সর্বশেষ

ad