ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আহানের বাস্তব জীবনের ‘সাইয়ারা’ কি তাহলে শ্রুতি

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ০৯:৫৭:৪৫ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডের প্রথম সিনেমা ‘সাইয়ারা’ বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে। এ সিনেমায় অভিষেক হয়েছে আহান পান্ডের। তার বিপরীতে আছেন অভিনেত্রী অনিত পাড্ডা। সিনেমার আয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে আহান পান্ডের ব্যক্তিগত জীবন নিয়েও নানা আলোচনা চলছে।

এদিকে অভিনেতার অভিষেক নিয়ে অভিনেত্রী শ্রুতি চৌহানের পোস্ট নিয়ে শুরু হয়েছে আলোচনা। অভিনেত্রীর সঙ্গে আহান সম্পর্কে জড়িয়েছেন কিনা? তবে আহান পান্ডের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিষয়টি এমন নয়। একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, আহানের ঘনিষ্ঠজনরা বলছেন শ্রুতি রোমান্সের কারণে নয়, আহানের প্রতি তার সত্যিকারের প্রশংসা ও সমর্থন প্রকাশ করতেই ওই পোস্টটি লিখেছিলেন।

সিনেমার সাফল্য নিয়ে সামাজিক মাধ্যমে পোস্টে শ্রুতি চৌহান যা লিখেছেন, তাতে আলোচনা শুরু হয় যে, আহান ও শ্রুতি একে অপরকে ডেট করছেন। কেন আহান ও শ্রুতির ডেটিং নিয়ে আলোচনা হয়েছিল? শ্রুতি লিখেছেন যে ছেলেটি সারাজীবন এই স্বপ্ন দেখেছে, যখন অন্য কেউ করেনি তখন যে বিশ্বাস করেছে, যে ছেলেটি এ মুহূর্তটির জন্য তার সর্বস্ব দিয়েছে। এই মঞ্চটি আপনার আহান, আমি আপনাকে ভালোবাসি এবং আমি আপনাকে নিয়ে গর্বিত।

শ্রুতির এ পোস্টের পর অনেক নেটিজেন দাবি করে বলেছেন, আহান ও শ্রুতি একে অপরকে ডেট করছেন। উল্লেখ্য, গত ১৮ জুলাই মুক্তি পেয়েছে ‘সাইয়ারা’। সিনেমাটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দুর্দান্ত ব্যবসা করছে। সচনিল্কের রিপোর্ট অনুযায়ী, সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ১৩২.২৫ কোটি টাকা।

 

 

আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত রাত ৯:৫৫

▎সর্বশেষ

ad