ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরুখ খান তাকে ভুল পথে চালিত করেছেন: অনন্যা

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ০৯:৫৫:০৯ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে শাহরুখকন্যা সুহানা খানের বান্ধবী, যিনি বলি বাদশাহকে খুব কাছ থেকে দেখেছেন এবং চিনেন। আর শাহরুখ খান কোটি ভক্তের কাছে যেখানে আদর্শ পুরুষ ও রোমান্টিক হিরো, সেখানে এমন কথা মানতে নারাজ অনন্যা পান্ডে। কারণ কিং খান তাকে ভুল পথে চালিত করেছেন। প্রেম ও সম্পর্ক নিয়ে ভুল শিক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের ব্যক্তিগত মতামত দিতে গিয়ে অনন্যা পান্ডে বলেন, আমি শাহরুখ খানের সিনেমা দেখে বড় হয়েছি। মনে করতাম এমন এক পুরুষকে আমি জীবনে পেতে চাই, যে আমাকে পাগলের মতো ভালোবাসবে। সে প্রেম-ভরা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে থাকবে। কিন্তু আমি ভুল ছিলাম। পরে জানতে পেরেছি প্রেম আসলে বন্ধুত্ব ও সংযোগ ছাড়া কিছুই নয় বলে জানান অভিনেত্রী।

আধুনিক সম্পর্ক’ বিষয়ে অনন্যা পান্ডে বলেন, এখন অনেক বেশি অ্যাক্সেস। অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করার রাস্তা বেড়ে গেছে। কেউ যদি সংসার করতে না চায়, সেটিকে ভুলভাবে ব্যাখ্যা করারও কিছু নেই বলে জানান অভিনেত্রী। উল্লেখ্য, অনন্যা পান্ডে স্টুডেন্ট অব দ্য ইয়ার-২ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে অভিষেক হয়। ২০১৯ সালে এ সিনেমাটি মুক্তি পায়। অভিনয়ের আগে শাহরুখ খান অভিনীত রইসে (২০১৭) সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অভিনেত্রী। তিনি বলিউডের বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডে ও ভাবনা পান্ডের মেয়ে।

 

 

কিউটিভি/আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত রাত ৯:৩০

▎সর্বশেষ

ad