ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সব ফুল পুড়ে যাবে ভাবিনি: সাবিলা নূর

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ০৭:২১:২৭ পিএম

বিনোদন ডেস্ক : উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্কুলশিক্ষার্থীদের মৃত্যুতে শোক জানিয়েছেন সাবিলা নূর। এমন হতাহতের ঘটনায় সামাজিক মাধ্যমে চলছে শোকের মাতম। এ মর্মান্তিক ঘটনায় শোকে মুহ্যমান বিনোদন জগতের তারকারাও।

বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানানোর পাশাপাশি এমন ভয়ংকর ঘটনায় ক্ষোভ জানিয়ে গভীর সমবেদনা জানিয়েছেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। সামাজিক মাধ্যম ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, আমার শহরের ফুলগুলো পুড়ে যাবে ভাবিনি। এ শোক সইবার শক্তি পাই কোথায়? 

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। 

যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু শিক্ষার্থী ছিল।  এ দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন।

 

আয়শা/২৩ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:১৯

▎সর্বশেষ

ad