ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি এই দেশের সত্যিকারের বীর: পড়শী

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ০৭:০২:৪৬ পিএম

বিনোদন ডেস্ক : সাহসিকতার প্রতীক সেই মাহরিন চৌধুরীকে নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী।

পড়শী লিখেছেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন নিহতদের জান্নাত নসীব করেন। আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকাহত পরিবারগুলোকে এই শোক সহ্য করার শক্তি দেন।

আরেকটি পোস্টে পড়শী লিখেছেন, আমরা দেশের জন্য আত্মত্যাগ করা অনেক মহান মানুষকে শহীদের মর্যাদা দিই ….  কিন্তু এমন একজন শিক্ষিকার আত্মত্যাগও কি সেই মর্যাদার থেকে কম কিছু?

তিনি বলেন, ‘দেশের প্রতি যখনই হতাশা ভর করে, তখন মাহরিন চৌধুরীর মতো মানুষ আমাদের মনে করিয়ে দেন—এই দেশ এখনো বেঁচে আছে। আগুন আর আতঙ্কের মধ্যে নিজের কথা না ভেবে শিশুদের আগে বাঁচাতে ছুটে যাওয়া এই শিক্ষিকা শুধু একজন শিক্ষক নন—তিনি এই দেশের সত্যিকারের বীর। আল্লাহ্‌ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।

 

 

আয়শা/২৩ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad