ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিসি র‍্যাঙ্কিংয়ে তানজিদ-জাকেরের বড় লাফ

Anima Rakhi | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ০৫:১৬:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টানা দুটি জয়ের প্রভাব পড়েছে আইসিসির হালনাগাদ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে। র‍্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বিশেষ করে ব্যাটার তানজিদ হাসান ও জাকের আলি এবং অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানের।

বুধবার আইসিসি প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দেখা যায়, ব্যাটারদের তালিকায় সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে তানজিদ হাসানের। বাঁহাতি এই ওপেনার ১৮ ধাপ এগিয়ে এখন ৩৭ নম্বরে। তাঁর রেটিং ৫৫৭, বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।

তাওহিদ হৃদয়ও ২ ধাপ এগিয়ে কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন ৩৯ নম্বরে। আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৫৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলা জাকের আলি এগিয়েছেন ১৮ ধাপ, ৫০৮ রেটিং নিয়ে এখন তিনি ৫৩ নম্বরে। এটিই তাঁর ক্যারিয়ারসেরা অবস্থান।

টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ১৭ ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজ। তাঁর রেটিং পয়েন্ট এখন ৬৫৩, যা সমান ভারতের আর্শদীপ সিংয়ের সঙ্গে। ২০২১ সালের অক্টোবরের পর এই প্রথমবার আবার সেরা দশে ফিরলেন ‘দ্য ফিজ’। একই সিরিজে দুর্দান্ত বোলিং করে শেখ মেহেদি হাসানও ৯ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন।

এদিকে তানজিম হাসানও বোলিং র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে এখন ৩৭তম, ভারতের কুলদীপ যাদবের সঙ্গে যৌথভাবে। সিরিজের দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরে ৩ উইকেট নেওয়া শরিফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে উঠেছেন ৪৩ নম্বরে। আর তাসকিন আহমেদ ১ ধাপ এগিয়ে ২৭তম এবং রিশাদ হোসেন ৩ ধাপ পিছিয়ে এখন আছেন ২০ নম্বরে।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।

কিউটিভি/অনিমা/২৩ জুলাই ২০২৫,/বিকাল ৫:১৬

▎সর্বশেষ

ad