ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

চব্বিশ ঘণ্টায় ১৪ জনের করোনা শনাক্ত

Ayesha Siddika | আপডেট: ১০ জুলাই ২০২৫ - ০৫:২৯:০৭ পিএম

ডেস্ক নিউজ : দেশে গত চব্বিশ ঘন্টায় ১৪ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ৯৮ শতাংশ। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৮১টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় (মহানগরসহ) ৫ জন, চট্টগ্রাম জেলায় ৫ জন, রাজশাহী জেলায় ৩ জন ও ময়মনসিংহ জেলায় একজনের এই ভাইরাসটি শনাক্ত হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৬৭২ জনের। মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা বেশি। সবশেষ গত মঙ্গলবার এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

 

 

কিউটিভি/আয়শা//১০ জুলাই ২০২৫,/বিকাল ৫:১৫

▎সর্বশেষ

ad