ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ইসরাইলের সাথে যুদ্ধে ৪ হাজার হিজবুল্লাহ যোদ্ধা নিহত

Ayesha Siddika | আপডেট: ০৩ জুলাই ২০২৫ - ০৪:২৮:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (৩ জুলাই) সৌদি নিউজ চ্যানেল আল-হাদাতের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সাথে যুদ্ধের সময় প্রায় ৪ হাজার হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে যোদ্ধা, কমান্ডার এবং জ্যেষ্ঠ সদস্যও রয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে ইসরাইলি বাহিনী হত্যার পর প্রায় ২ হাজার হিজবুল্লাহ সদস্য পালিয়ে গেছেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়। আল হাদাত বলছে, ইসরাইলের সঙ্গে যুদ্ধে ব্যাপক হতাহত হওয়া সত্ত্বেও এখনও হিজবুল্লাহর প্রায় ৬০ হাজার সদস্য রয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়, এক সময় লেবাননের লিতানি নদীর দক্ষিণের ৮০ শতাংশ এলাকা হিজবুল্লাহর একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল। তবে গত বছরের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ওই এলকাটি এখন লেবাননে সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে।
 
আল হাদাতের প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে তাদের বেশিরভাগ প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করে দিয়েছে। এছাড়া গোষ্ঠীটি তাদের মাঝারি ও ভারী অস্ত্রশস্ত্রের বেশিরভাগই হয় ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে গেছে অথবা লেবাননের সেনাবাহিনী সেগুলো জব্দ করেছে।

 

 

কিউটিভি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/কিকাল ৪:১৫

▎সর্বশেষ

ad