ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মাটিরাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক,বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ধান বীজ,ও সার

Ayesha Siddika | আপডেট: ০১ জুলাই ২০২৫ - ০৬:৫৯:৪৬ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/শিক্ষার্থী/প্রতিষ্ঠানের মাঝে  রোপা আমন ধান বীজ,আম, নারিকেলের চারা ও জৈব সার,  রাসায়নিক সার, বিতরন কার্যত্রুমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। 

মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসারের কার্যালয় মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এর বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/শিক্ষার্থী/প্রতিষ্ঠানের মাঝে  রোপা আমন ধান বীজ, রাসায়নিক সার, গ্রীষ্মকালীন সবজি ও  লেবু চারা  জৈব সার, আম, নিম, বেল, জাম, কাঠাল, তাল ও নারিকেলের চারা বিতরণ অনুষ্টানে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার সবুজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারি সম্প্রসারন অফিসার মো. আব্দুল রহিম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,  উপ-সহকারি কৃষি অফিসার আমজাদ হোসেন, উপ-সহকারি কৃষি অফিসার নুর মোহাম্মদ, উপ-সহকারি কৃষি অফিসার দেবাশীষ চাকমা, কৃষিবিদ নুর আলম সহ উপকারভোগী প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে প্রান্তিক কৃষক ও বিভিন্ন প্রতিষ্টান প্রধানদের কাছে ধানবীজ,আমের চারা,নারিকেলের চারা, জৈবসার,রাসায়নিক সার তুলেদেন প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

 

 

কিউটিভি/আয়শা//০১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫

▎সর্বশেষ

ad